News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে অসমের বিভিন্ন জেলায় নবনির্মিত সাতটি ক্যানসার হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গিত
Image

Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে অসমের বিভিন্ন জেলায় নবনির্মিত সাতটি ক্যানসার হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গিত

ডিব্রুগড় (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : উজান অসমের ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী। আজ বৃহস্পতিবার সকালে একদিনের অসম সফরে এসে কারবি আংলং-এ তিনটি প্ৰকল্পের শিলান্যাস করে দুপুরে উজান অসমের ডিব্রুগড়ে আসেন প্রধানমন্ত্রী। এখানে আসাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে তিনি টাটা এবং রাজ্য সরকারের সহযোগিতায় নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল, রামেশ্বর তেলি সহ রাজ্যের কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এখানের কাৰ্যক্ৰম শেষ করে প্রায় তিনটা নাগাদ প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের খানিকর ময়দানে একটি জনসমাবেশে যোগ দেন। বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে সঙ্গে নিয়ে ওই মঞ্চ থেকে অসমে বিভিন্ন জেলায় নবনির্মিত আরও ছয়টি ক্যানসার হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার পাশাপাশি সাতটি নতুন ক্যানসার হাসপাতালের শিলান্যাস করেছেন তিনি।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top