ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। অনূর্ধ্ব-১৬ র্যাপিড দাবা প্রতিযোগিতা ৩ মে। মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে। খেলা হবে কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিস বাড়িতে। ওই দিন সকাল ৯ টায় হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের খেলা হবে। আসরের প্রথম ৫ দাবাড়ু পাবে সুদৃশ্য ট্রফি। এছাড়া অনূর্ধ্ব-১২ এবং ৮ বিভাগের প্রথম তিন স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সেরা বালিকা দাবাড়ু এবং সর্বকনিষ্ঠ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। মোট ৪০ জন দাবাড়ু আসরে অংশ নিতে পারবে। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২ মে সন্ধ্যা ৬ টার মধ্যে দুইশত টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে বলা হয়েছে। নাম জমা দিতে হবে মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত-র (৭০০৫২৯১৯৭৬) কাছে।

দাবা : মেট্রিক্সের র্যাপিড দাবা ৩ মে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















