News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয়, অনুরাগ জানালেন দেশের স্বার্থে এমন পদক্ষেপ চলবে
Image

১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয়, অনুরাগ জানালেন দেশের স্বার্থে এমন পদক্ষেপ চলবে

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): দেশের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক, এবং আইন-শৃঙ্খলা জনিত নানা বিষয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এরমধ্যে ১০টি ভারতীয় এবং ৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল। চ্যানেলগুলির মোট দর্শকসংখ্যা ৬৮ কোটির বেশি। এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান ভিত্তিক ইউটিউব চ্যানেলগুলি ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর এবং ভারতের বৈদেশিক সম্পর্ক বিষয়ে নানা রকম ভুয়ো খবর ছড়ানোর কাজ করছিল। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে বলে মন্ত্রক জানিয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও এমন পদক্ষেপ করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “ভারতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে, সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিতে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য মিথ্যা, অযাচাইকৃত তথ্য ছড়ানোর জন্য সরকার ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আমরা ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ নিতে থাকব।”

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top