News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Minister : এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি: প্রসেনজিৎ
Image

Chief Minister : এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি: প্রসেনজিৎ

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.): এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি। সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এমন মন্তব্য করলেন অভিনেতা প্রসেনজিৎ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সূচনা হয় অনুষ্ঠানের। প্রসেনজিৎ বলেন,এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি আমি। এই উৎসবের নেপথ্যে আছে একটি বিশাল দল। যারা বহু পরিশ্রম করে এই অনুষ্ঠানকে রূপদান করে তাদের জন্য আমার শুভেচ্ছা ” ।

উল্লেখ্য, অবশেষে শুরু ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । সোমবার সূচনা হলো সেই শুভক্ষণের। নজরুল মঞ্চে বিকেল ৪টেয় ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৫ এপ্রিল থেকে মে মাসের ১ তারিখ টানা সাতদিন কলকাতার বিভিন্ন নামী প্রেক্ষাগৃহে দেখানো হবে একাধিক সিনেমা। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীকে মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের প্রথম দিন অর্থাৎ সোমবার ২৫ এপ্রিল দেখানো হয় সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। চলতি বছর চলচ্চিত্র উৎসবে মোট ৪১ টি দেশের ১৬০ টি সিনেমা দেখানো হবে সাতদিন ধরে ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top