News Flash

  • Home
  • প্রধান খবর
  • উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ মোদীর, বাণিজ্য ও জলবায়ু-সহ নানা বিষয়ে আলোচনা
Image

উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ মোদীর, বাণিজ্য ও জলবায়ু-সহ নানা বিষয়ে আলোচনা

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): ভারত সফরে আসা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য, জলবায়ু ও ডিজিটাল প্রযুক্তি-সহ নানা বিষয়ে তাঁদের মধ্যে হয়েছে আলোচনা। ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের মধ্যে বৈঠক হয়েছে। প্রাণবন্ত ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন তাঁরা। এছাড়াও বাণিজ্য, জলবায়ু, ডিজিটাল প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে তাঁরা সম্মত হয়েছেন।”

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জানিয়েছেন, “ইইউ-র শুধুমাত্র একটি ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল রয়েছে এবং সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমি মনে করি ভারতের সঙ্গে দ্বিতীয় ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল স্থাপন করার সময় এসেছে। আমাদের কাছে একটি প্রযুক্তিগত শক্তিহাউস হিসাবে ভারত রয়েছে।

দু’দিনের সফরে ভারতে এসেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। ভারত সফরে আসা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সোমবার সকালেই সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ইউক্রেন পরিস্থিতি-সহ নানা বিষয়ে তাঁদের মধ্যে হয়েছে আলোচনা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত-ইউরোপিয়ান কমিশন অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ইউক্রেন সংঘাতের প্রেক্ষিতে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়েও আমরা মতবিনিময় করেছি।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top