News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC : তৃণমূলে যোগ বিজেপির প্রধান সহ অন্য সদস্যদের, শাসকদলের দখলে দেবীপুর পঞ্চায়েত
Image

TMC : তৃণমূলে যোগ বিজেপির প্রধান সহ অন্য সদস্যদের, শাসকদলের দখলে দেবীপুর পঞ্চায়েত

রতুয়া, ২৪ এপ্রিল (হি. স.) : বিজেপির প্রধান সহ অন্য সদস্যরা যোগ দিয়েছেন তৃণমূলে। এর ফলে ফের শাসকদলের দখলে গেল মালদার রতুয়া ১ ব্লকের দেবীপুর পঞ্চায়েত। রবিবার এই যোগদান পর্ব হয়।

এদিন দেবীপুর পঞ্চায়েতের বিজেপির প্রধান লাল্টু চৌধুরী সহ দলের আট সদস্য তৃণমূলে যোগ দেন। এছাড়াও এদিন কংগ্রেসের দুই এবং নির্দল থেকে এক সদস্য তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন আব্দুর রহিম বকসি এবং মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়।

পঞ্চায়েত ও দলীয় সূত্রে জানা গিয়েছে, দেবীপুর পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২০। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপি আটটি করে আসন পায়। পাশাপাশি, কংগ্রেস দু’টি এবং নির্দল ও বামেরা একটি করে আসন দখল করে। তৃণমূল, কংগ্রেস ও নির্দলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত দখল নেয় শাসকদল। প্রধান হন পঙ্কজ মিশ্র। তার কিছু দিন পরেই বিজেপির আট, তৃণমূলের তিন, কংগ্রেস ও নির্দল জোট বেঁধে তৃণমূল প্রধানকে অপসারণ করে প্রধান হন বিজেপির লাল্টু চৌধুরী। এদিন বিজেপির প্রধান সহ অন্যান্য সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় পুনরায় ওই পঞ্চায়েত দখল নিল শাসকদল।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top