News Flash

  • Home
  • দিনের খবর
  • Murder: প্রয়াগরাজে একই পরিবারের ৫ সদস্যকে নৃশংস খুন, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

Murder: প্রয়াগরাজে একই পরিবারের ৫ সদস্যকে নৃশংস খুন, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

প্রয়াগরাজ, ২৩ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে হত্যা করল দুষ্কৃতীরা। মৃত ৫ জনের মধ্যে একটি শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে, ঘুমের মধ্যেই ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রয়াগরাজের গঙ্গাপাড় এলাকার ঘটনা। মৃতদের নাম-রাজকুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম (৫০), মেয়ে মণীষা (২৫), পুত্রবধূ সবিতা (৩০) ও সবিতার মেয়ে দুই বছর বয়সী সাক্ষী। ঘটনার সময় বাড়িতে ছিলেন না রাজকুমারের ছেলে সুনীল, একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, প্রয়াগরাজ জেলার থারভাই থানার অন্তর্গত ওয়াজিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন রাজকুমার। শুক্রবার রাতে বাড়িতে সবাই ঘুমিয়েছিলেন, শুধুমাত্র ছেলে সুনীল বাড়িতে ছিলেন না। পুলিশের প্রাথমিক অনুমান, শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে পরিবারের সমস্ত সদস্যকে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। পুলিশ মনে করছে, এটি লুটের ঘটনা। কারণ, ঘর থেকে মূল্যবান সামগ্রী ও নগদ টাকা খোয়া গিয়েছে। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top