News Flash

Image

Encounter : নগাঁওয়ে এনকাউন্টার, উদ্ধার ৫০ লক্ষ টাকার জাল নোট, গুলিবিদ্ধ এক

নগাঁও (অসম), ২১ এপ্রিল (হি.স.) : নগাঁও জেলার রহায় ৫০ লক্ষ টাকার জাল নোট সহ দুই অবৈধ কারবারিকে আটক করেছিল পুলিশ। কিন্তু পুলিশের হেফাজত থেকে পালাতে গেলে তাদের রুখতে গুলি চালায় পুলিশ। গুলি এক জাল নোট কারবারির পায়ে লেগেছে। তাকে ধরা গেলেও অপরজন পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বৃহস্পতিবার রহার গড়মারি এলাকায় জাতীয় সড়কে। আহতকে চিকিৎসার জন্য নগাঁও সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপ্তি মালির নেতৃত্বে পুলিশের এক দল গড়মারিতে জাতীয় সড়কে অভিযান চালিয়েছিল। ওই অভিযানে ৫০ লক্ষ টাকার জাল নোট উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করেছে পুলিশ।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top