News Flash

  • Home
  • দিনের খবর
  • Boris Johnson : ভারত সফরের প্রথম দিনে গান্ধীর সবরমতি আশ্রমে চরকা ঘোরালেন বরিস জনসন
Image

Boris Johnson : ভারত সফরের প্রথম দিনে গান্ধীর সবরমতি আশ্রমে চরকা ঘোরালেন বরিস জনসন

আমেদাবাদ, ২১ এপ্রিল (হি. স.) : ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার সফরের প্রথম দিনের শুরুতেই গুজরাটে মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে যান তিনি। সেখানে তিনি গান্ধীর ঐতিহাসিক সুতা কাটার চরকা ঘুরিয়ে সুতা কাটার প্রক্রিয়া জেনে নেন।

এদিন সকালে বরিস জনসনকে আহমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গভর্নর আচার্য দেবব্রত। এরপর সেখান থেকে এক শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয় মহাত্মা গান্ধীর আশ্রমে। জানা গেছে, সবরমতি আশ্রমের পক্ষ থেকে বরিসের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। মহাত্মা গান্ধীর প্রথম দু’টি বইয়ের মধ্যে একটি বই দেওয়া হবে বরিস জনসনকে, যে বইটি কখনো প্রকাশিতই হয়নি। বইটি মূলত তৎকালীন ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা মেডেলেইন স্লেইনের বায়োগ্রাফি। যিনি গান্ধীজির সংস্পর্শে এসে মীরাবাঈ নাম নিয়েছিলেন। আজীবন গান্ধীজির শিষ্যা হিসেবেই সবরমতি আশ্রমে রয়ে যান তিনি। সফরের দ্বিতীয় দিন শুক্রবার দিল্লিতে পৌঁছাবেন বরিস জনসন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top