News Flash

Image

Arrested : করিমগঞ্জে ১৭ লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার, আটক চার মাদক পাচারকারী

করিমগঞ্জ (অসম), ২০ এপ্রিল (হি.স.) : ড্রাগস-বিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশ আবারও সাফল্য অৰ্জন করেছে। প্রায সাড়ে ১৭ লক্ষ টাকার ২২০ গ্রাম হেরোইনের সঙ্গে চার মাদক পাচারকারী যুবককে আটক করতে সক্ষম হয়েছে করিমগঞ্জ পুলিশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ বুধবার করিমগঞ্জের পোয়ামারা এলাকায় অভিযান চালিয়ে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায সাড়ে ১৭ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। হেরোইন পাচারকারী আটক চার যুবককে মুক্তা আহমেদ চৌধুরী, সুলতান আহমেদ, এমাদ উদ্দিন এবং আমির উদ্দিন বলে শনাক্ত করা হয়েছে। ধৃতদের বাড়ি করিমগঞ্জ শহরতলি এলাকায়। এর মধ্যে এক যুবক পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পোয়ামারা সেতু থেকে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তাঁকে ফের আটক করে নেয়। এএস ১০ ই ৭৪৫১ নম্বরের একটি দ্বিচক্র যান‌ও বাজেয়াপ্ত করেছে পুলিশ।


জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সদর থানার পুলিশ শহর সংলগ্ন পোয়ামারা এলাকায় আজ সকাল থেকে ওৎ পেতে বসেছিল। বিকেল প্রায় তিনটা নাগাদ একটি দ্বিচক্র যানের দুই যুব-আরোহী পুলিশ দেখে অস্বস্তিতে পড়ে যায়। এতে পুলিশের সন্দেহ জাগে। সেই সন্দেহের বশে বাইক থামিয়ে যুবকদের একটি ব্যাগে তালাশি চালিয়ে এর ভিতরে হেরোইন ভরতি ১৯টি সাবান কেস উদ্ধার করে অভিযানকারী পুলিশ।


এদিকে দ্বিচক্র যানে করে হেরোইন পাচারকারী দুই যুবকের পর্যবেক্ষণে ছিল অন্য দুই যুবক। তাদেরকেও পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। এর মধ্যে এক যুবক পালিয়ে বাঁচার জন্য পোয়ামারা সেতু থেকে নদীর জলে ঝাপ দিয়ে দেয়। কিন্তু সদর পুলিশ তৎপরতার সঙ্গে তাঁকে ফের নিজেদের কব্জায় নিয়ে নেয়। ধৃতদের সদর থানায় এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশের ধারণা, ধৃত সুলতান আহমেদ ড্রাগস পাচারের মাস্টার মাইন্ড। তবে তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলতে চাইছে না।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top