News Flash

Image

Accident : কাছাড়ের কাটিগড়ায় অলটোর ধাক্কায় হত দুই, গুরুতর জখম দুই

কাটিগড়া (অসম), ২০ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়ার সীমান্তঘেঁষা রাজপুরে এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। একই সঙ্গে গুরুতর জখম হয়ে আরও দুই ব্যক্তি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং মৃত ও জখম ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্ৰদানের পাশাপাশি ঘাতক গাড়ি চালককে শীঘ্র গ্রেফতারের দাবিতে আজ রাজপুরে সড়ক অবরোধ করেন স্থানীয় ক্ষুব্ধ জনতা।

ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতে কাটিগড়ার গুমড়া-রিম্বাই সড়কের রাজপুর তালকরগ্রান্ট এলাকায়। এএস ১১ বি ১২৭০ নম্বরের একটি অলটো কার অত্যন্ত দ্রুতগতিতে রাতে জালালপুর অভিমুখে যাওয়ার পথে পথচারী সঞ্জয় তেলিকে ধাক্কা দেয়। সঞ্জয় অলটো গাড়ির নীচে আটকা পড়ে গেলে চলন্ত গাড়ির চাপায় থেঁতলে যায় সমস্ত শরীর। বহুদূর পর্যন্ত গাড়িটি তাঁকে হেঁচড়ে নিয়ে যায়। প্রায় আট কিলোমিটার দূরে বালিছড়া বিএসএফ ক্যাম্প পর্যন্ত নিদারুণ যন্ত্রণায় করুণ মৃত্যু হয় সঞ্জয়ের।

একইভাবে অভিশপ্ত অলটো গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে কৃষ্ণ আধিকারি নামের অপর এক ব্যক্তির। এছাড়া বেপরোয়া গতির অলটো গাড়ির ধাক্কায় আরও দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। জখম দুই ব্যক্তিদের নিৰ্মল বৈষ্ণব এবং বাবু মুণ্ডা বলে পরিচয় পাওয়া গেছে। বিএসএফ ক্যাম্পের পাশে অভিশপ্ত অলটো গাড়ি রেখে রাতের অন্ধকারে গা দিয়েছে চালক।

হৃদয়বিদারক এই সড়ক দুৰ্ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে গুমড়া পুলিশ পৌঁছে জালালপুরে। ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার প্রতিবাদ এবং মৃত ও জখম ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ এবং ঘাতক গাড়ি চালককে শীঘ্রই গ্রেফতারের দাবিতে রাজপুরে আজ সড়ক অবরোধ করেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর জৈন সহ প্রশাসনিক ম্যাজিস্ট্রেট কাবেরি রংপিপি, ওসি নবকুমার শইকিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক অবরোধমুক্ত করেন।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top