News Flash

Image

Death : কাগজ কলের আরও এক কর্মচারীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১০৩

নগাঁও (অসম), ২০ এপ্রিল (হি.স.) : কাগজ কলের আরও এক কর্মচারীর অকালমৃত্যু হয়েছে। নিহত কর্মচারীকে ৫৮ বছর বয়সি রাজেন্দ্ৰকুমার দলৈ বলে পরিচয় পাওয়া গেছে। রাজেন্দ্রবাবুর মৃত্যুর পর কাগজ কলের কর্মচারী-শ্রমিকের নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩। অভিযোগ উঠেছে, সরকারি বঞ্চনা ও চরম উদাসীনতার দরুন হিন্দুস্তান পেপার কর্পোরেশন (এইচপিসি)-এর আধীনস্থ কাগজ কলের শ্রমিক-কর্মচারী-মৃত্যু নজিরবিহীন রেকর্ড গড়েছে। অর্ধাহার, অনাহার, চিকিৎসাবিহীন অবস্থায় শ্রমিকদের মৃত্যুর সংখ্যা বাড়ছে, বলেছেন নগাঁও ও কাছাড় কাগজ কলের জয়েন্ট অ্যাকশন কমিটি ফর রিকগনাইজড ইউনিয়ন (জাকরু)-এর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী।

আক্ষেপের সঙ্গে জাকরু-র সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী জানান, রাজেন্দ্র দলৈ বহুদিন ধরে কিডনি রোগে আক্ৰান্ত ছিলেন। চিকিৎসার অভাবে জীবন সংগ্রামে হেরে তাঁকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি বলেন, কাগজ কলের কৰ্মচারীরা হতাশার বলি হয়েছেন। পাঁচ বছরের বেশি, রাজ্যের নগাঁও ও কাছাড়কল বন্ধ। আজ পর্যন্ত দুটি কাগজ কলের মোট ১০৩ জন কৰ্মচারী-শ্রমিক বেতন না পেয়ে দুর্বিসহ জীবনযাপন করে অকালমৃত্যুর কবলে পড়ছেন।

তাই কাগজ কল দুটির সংগঠনগুলির সঙ্গে অসম সরকার যে চুক্তি সম্পাদন করেছে, অতি শীঘ্ৰ তা কাৰ্যকর করতে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার কাছে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী কৰ্মচারী সংগঠনের নেতৃত্ব।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top