News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : দিল্লিতে ফের কোভিড সংক্রমণ, উত্তরপ্রদেশের ছয় জেলায় মাস্ক বাধ্যতামূলক
Image

Covid19 : দিল্লিতে ফের কোভিড সংক্রমণ, উত্তরপ্রদেশের ছয় জেলায় মাস্ক বাধ্যতামূলক

লখনউ, ১৮ এপ্রিল (হি.স.) : দিল্লির দৈনিক সংক্রমণ বৃদ্ধি চিন্তায় ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সংক্রমণের ঢেউ রাজ্যে আছড়ে পড়া ঠেকাতে সোমবার মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল যোগী সরকার। এই নিয়ম রাজ্যের ছ’টি জেলা এবং লখনউয়ে লাগু হবে। এর আগে সংক্রমণ কমে যাওয়ায় রাজ্যের সর্বত্র কোভিড বিধি অনেকটাই শিথিল করেছিল উত্তরপ্রদেশ সরকার।

রাজ্য সরকার জানিয়েছে, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মেরঠ, বুলন্দশহর, ভাগপত এবং লখনউয়ের বাসিন্দাদের মাস্ক পরে বাইরে বেরতে হবে। এই জেলাগুলি দিল্লির এনসিআর সংলগ্ন। দিল্লির সংক্রমণ বৃদ্ধির আঁচ ওই জেলাগুলিতেও পড়েছে। গত ২৪ ঘণ্টায় গৌতম বুদ্ধ নগরে নতুন করে ৬৫ জন আক্রান্ত হয়েছেন। গাজিয়াবাদ এবং লখনউয়ে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২০ জন ১০ জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই সবক’টি জেলার করোনা পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৩ জন। রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০। সোমবার তা বেড়ে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। এমনকী বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের।

Releated Posts

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top