News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সিনিয়র ক্লাব ক্রিকেট দক্ষিণ বিলোনিয়া জয়ী
Image

Cricket : সিনিয়র ক্লাব ক্রিকেট দক্ষিণ বিলোনিয়া জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। বিলোনিয়াতে চলতি সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে রবিবার ২৭৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করলো দক্ষিণ বিলোনিয়া দল। বিদ্যাপীঠ মাঠে এদিন ওপিসি দল মুখোমুখি হলো দক্ষিণ বিলোনিয়া দলের।

ম্যাচে দক্ষিণ বিলোনিয়া দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলের হয়ে রণজিৎ দেবনাথ দুর্দান্ত মেজাজে ডাবল টন করে। রণজিৎ ১৩৩বল খেলে ২৯ টি চার এবং ৩ টি ছয়ের সাহায্যে ২১১ রান করে।

এছাড়া আরিয়ান বৈদ্য ৬০, আকাশ দাস ৪৪, শুভ্রনীল চক্রবর্তী ২১, সপু দাস ২৯ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ২৫রানের। বল হাতে ওপিসির হয়ে সায়ন দাস দুটি এবং একটি করে উইকেট দখল করে ভাস্কর নন্দী এবং প্রদীপ দেবনাথরা। জয়ের জন্য ওপিসির সামনে টার্গেট দাঁড়ায় ৪০২ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২৪.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৭ রানই করতে সক্ষম হয়। ব্যাট হাতে অনিক পাল ২৪,সায়ন দাস ২২, রাহুল মজুমদার ১৪, প্রদীপ দেবনাথ ১৯, দিপন আদিত্য ২২ রান করে।

বল হাতে বিজয়ী দলের হয়ে সৌরভ গুহ একাই ৫টি উইকেট ভেঙে দেয় বিপক্ষের। দেবজিত দেবনাথ দুটি এবং একটি করে উইকেট নেয় আকাশ দাস, সত্যজিৎ পাল, সুবর্ণ পালরা। সুবাদে ২৭৪ রানের বিশাল ব্যবধানে জয় হাসিল করে নিলো দক্ষিণ বিলোনিয়া দল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top