ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। বিলোনিয়ায় স্কুল ক্রিকেটে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী হয়েছে। হারিয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠকে। এই জয়ের সুবাদে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল দল চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। সকাল সোয়া নয়টায় নর্থ বিলোনিয়া মাঠে অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া বিদ্যাপীঠ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৮.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে তারা ১১২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক রান বলতে শিব শংকর বৈদ্য-এর ২৫ রান উল্লেখযোগ্য। গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের নিশান দেবনাথ ১১ রানে চারটি এবং অর্ঘ্যজ্যোতি রায় ও অঙ্কিত দত্ত দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৪৬ মিনিটে ১১.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে নিশান দেবনাথ ব্যক্তিগত ২৫ রানে এবং আরিয়ান বৈদ্য ব্যক্তিগত ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। ওপেনার প্রত্যয় দাস পেয়েছে ১৫ রান। বিলোনিয়া বিদ্যাপীঠের নারায়ন ধর একমাত্র উইকেটটি পেয়েছে।

বিলোনিয়া স্কুল ক্রিকেট : বিদ্যাপীঠকে হারিয়ে ইংলিশ মিডিয়াম চ্যাম্পিয়ান
Tags:
Releated Posts
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…


















