News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়া স্কুল ক্রিকেট : বিদ্যাপীঠকে হারিয়ে ইংলিশ মিডিয়াম চ্যাম্পিয়ান
Image

বিলোনিয়া স্কুল ক্রিকেট : বিদ্যাপীঠকে হারিয়ে ইংলিশ মিডিয়াম চ্যাম্পিয়ান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। বিলোনিয়ায় স্কুল ক্রিকেটে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী হয়েছে। হারিয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠকে। এই জয়ের সুবাদে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল দল চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। সকাল সোয়া নয়টায় নর্থ বিলোনিয়া মাঠে অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া বিদ্যাপীঠ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৮.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে তারা ১১২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক রান বলতে শিব শংকর বৈদ্য-এর ২৫ রান উল্লেখযোগ্য। গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের নিশান দেবনাথ ১১ রানে চারটি এবং অর্ঘ্যজ্যোতি রায় ও অঙ্কিত দত্ত দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৪৬ মিনিটে ১১.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে নিশান দেবনাথ ব্যক্তিগত ২৫ রানে এবং আরিয়ান বৈদ্য ব্যক্তিগত ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়‌। ওপেনার প্রত্যয় দাস পেয়েছে ১৫ রান। বিলোনিয়া বিদ্যাপীঠের নারায়ন ধর একমাত্র উইকেটটি পেয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top