News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিরুবন্তপুরমে মহিলাদের টি-‌২০ ক্রিকেট বিহার ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা
Image

তিরুবন্তপুরমে মহিলাদের টি-‌২০ ক্রিকেট বিহার ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। বিহার ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। সোমবার ত্রিপুকরার প্রথম প্রতিপক্ষ বিহার। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ১৮-‌২৪ এপ্রিল তিরুবন্তপুরমে অনুষ্ঠিত হবে আসর। ওই রাজ্যের গ্রীণফিল্ড স্টেডিয়ামে হবে আসর। ওই মাঠেই শনিবার সকালে অনুশীলন করেন অন্নপূর্ণা দাস-‌রা। প্রায় আড়াই ঘন্টা অনুশীলনহয় ত্রিপুরার ক্রিকেটারদের। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। এদিকে শুক্রবার বাংলা নতুন বছরের প্রথম দিন সকালে তিরিবন্তপুরমে যান অন্নপূর্ণা দাসের নেতৃত্বে ত্রিপুরা দল। রাজ্য ছাড়ার আগে গোটা দলকেই যথেষ্ট আত্মবিশবাসী লক্ষ্য করা গেছে। ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী গোটা দলই। কোচ এবং অধিনায়েকর গলায়ও আত্মবিশ্বাসের সুর। এদিকে ১৯ এপ্রিল ঝাড়খন্ড, ২১ এপ্রিল ওড়িশা, ২২ এপ্রিল তামিলনাড়ু এবং ২৪ এপ্রিল গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসাবে থাকবে ঋজু সাহা। ত্রিপুরা দল:‌ অন্নপূর্ণা দাস (‌অধিনায়িকা), ঋজু সাহা (‌সহ অধিনায়িকা), ঝুমকি দেবনাথ, অম্বিকা দেবনাথ, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, মাম্পি দেবনাথ, রিতা দেববর্মা, মৌটুসী দে, ইন্দ্ররাণী জমাতিয়া, পূজা দাস, রূম্পা সিংহ, মামন রবি দাস, সুলক্ষণা রায়, পূজা পাল, অম্বেষা দাস, প্রীয়াঙ্কা সাহা এবং কৃত্তিকা কর্মকার। কোচ:‌ রূমা দাস, রিমা চক্রবর্তী, ট্রেণার:‌ সুখেন্দু দে, ফিজিও: হিরালী দেববর্মা এবং ম্যানেজার:‌ অনামিকা দেবনাথ।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top