News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে নভেম্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের উত্সব : নীফা
Image

রাজ্যে নভেম্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের উত্সব : নীফা

আগরতলা, ১৬ এপ্রিল : ত্রিপুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের উত্সব।

ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অন্ড অ্যাক্টিভিস্ট(নীফা)-র উদ্যোগে ত্রিপুরায় আগামী নভেম্বরে ওই উত্সব অনুষ্ঠিত হবে। তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক দল উপস্থিত থাকবে। আজকের সাংবাদিক সম্মেলনে নীফার ফাউন্ডার চেয়ারম্যান প্রীতপালসিং পান্নু এই সংবাদ দিয়েছেন। 

বিগত চার বছর ধরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে নীফা। গত দুই বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এবার নীফার উদ্যোগে আগামী ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই জাতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে থাকবে পাঞ্জাবের ভাংড়া নৃত্য, পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য সহ পার্শ্ববর্তী দেশের আরো আকর্ষন।

এছাড়াও এদিন নীফার সদস্যরা জানান, সাংস্কৃতিক উৎসব শুরুর আগে আগামী আগস্ট মাসের শেষের দিকে দেশের সাংস্কৃতিক জাগৃতি অভিযান শুরু হবে। এটি উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন জায়গা পরিক্রমা করবে। এদিকে, আজ নীফার ২৩ সদস্যের একটি পূর্ণ রাজ্য কমিটি গঠিত হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে নীফা ও বালা প্রজেক্টের উদ্যোগে কর্মরত মহিলা সাংবাদিকদের স্যানিটারি প্যাড প্রদান করা হয়।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top