News Flash

  • Home
  • দেশ
  • বালিগঞ্জে এগিয়ে যাচ্ছেন বাবুল, অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপির কেয়া
Image

বালিগঞ্জে এগিয়ে যাচ্ছেন বাবুল, অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপির কেয়া

কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে দ্রুত এগিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তৃতীয় রাউন্ডের শেষে ৪ নম্বরে গিয়ে পৌঁছেছে বিজেপি, অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপির কেয়া ঘোষ। বালিগঞ্জে সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে, ৮ হাজার ৬১৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে প্রথম রাউন্ডের গণনা শেষে ২ হাজার ১৭০ ভোটে এগিয়ে ছিলেন বাবুল, দ্বিতীয় রাউন্ড গণনা শেষে বাবু এগিয়ে ছিলেন ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়।

শুরু থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। অনেকটাই পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বালিগঞ্জে চতুর্থ রাউন্ডের গণনা শেষে ৬ হাজার ২৯৫ ভোটে এগিয়ে থাকেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে, ৮ হাজার ৬১৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।

বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জোড়াফুল শিবিরের প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে। বামেদের প্রার্থী হয়েছে সায়রা শাহ হালিম। আর কংগ্রেসের প্রার্থী জনাব কামরুজ্জমান চৌধুরী। গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে বিধায়ক পদ শূন্য হয়ে পড়ে বালিগঞ্জে।

Releated Posts

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি…

ByByNews Desk Aug 22, 2026

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়িতে গুলি, উত্তেজনা

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের নাজাত গ্রামে শনিবার স্থানীয় বিজেপি নেতা জুম্মান…

ByByNews Desk Aug 22, 2026

বাংলার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে…

ByByNews Desk Aug 22, 2026

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top