News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : দুস্কিতে চোরের হানা, খামার থেকে ১৫টি ছাগল উধাও
Image

Thief : দুস্কিতে চোরের হানা, খামার থেকে ১৫টি ছাগল উধাও

তেলিয়ামুড়া, ১৫ এপ্রিল৷৷ চৈত্রের শেষ দিনে এক গৃহস্থের জীবিকা নির্বাহের শেষ সম্বলটুকু নিয়ে গেল নিশিকুটুম্বের দল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দুস্কিস্থিত সুভাষ চন্দ্র কামি এলাকায়৷

ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন দুস্কি সুভাষ চন্দ্র কামি এলাকার বাসিন্দা মিন্টু দেববর্মার বসত বাড়ি থেকে বুধবার রাতের অন্ধকারে চোরের দল ১৫ টি ছাগল নিয়ে চম্পট দেয়৷ মিন্টু দেববর্মার পরিবার প্রতিপালনের জন্য একমাত্র সম্বল ছিল এই ছাগলগুলো থেকে আসা আয়ের উপর৷ কিন্তু বুধবার গভীর রাতে নিশিকুটুম্ব হানা দিয়ে তার বসত বাড়ির মধ্যে থাকা ছাগলের খামারের দরজা ভেঙে ১৫ টি প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে যায়৷ শুধুমাত্র চার-পাঁচটি ছাগলছানাকে ছেড়ে৷

বৃহস্পতিবার সকালে ছাগলছানার আর্তনাদে ঘুম থেকে উঠে মিন্টু দেববর্মা প্রত্যক্ষ করতে পারে চোরের দল তার সব ছাগল চুরি করে নিয়ে চলে যায়৷ সঙ্গে সঙ্গে তার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজনেরা৷ জানা যায় এবিষয়ে মিন্টুবাবু তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হবে৷ রাতের অন্ধকারে গৃহস্থের ঘর থেকে তার উপার্জনের সম্বলটুকু চুরি হয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top