News Flash

Image

Cyclone : অসমের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড়-বৃষ্টি, বিস্তর ক্ষয়ক্ষতি

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যে পরিণত করে আজ অসমের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ঘূর্ণিঝড় ও বৃষ্টি। এর মধ্যে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বরপেটা জেলা, মরিগাঁও, নগাঁও, ওদালগুড়ি, শোণিতপুর, বিশ্বনাথ ইত্যাদি অঞ্চলে।

আজ বৃহস্পতিবার সকালে ধেয়ে আসে প্রচণ্ড ঘূর্ণিঝড়, সঙ্গে ভারী বৃষ্টিপাত। বহু এলাকায় উড়িয়ে নিয়ে গেছে বিদ্যালয়, গাছ পড়ে ভূপতিত হয়ে গেছে বিদ্যুৎ পরিবাহী খুঁটি, মানুষের বাড়িঘরের ওপর গাছ এবং গাছের ডাল ভেঙে পড়ার পাশাপাশি বহু ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে মাঠে-ময়দানে ফেলেছে। গৃহস্থদের ঘরের আসবাবপত্র ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিস্তর ক্ষতি হয়েছে বহু স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেরও। প্রায় সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এদিকে বরপেটা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ভেল্লা বাজারের দোকানপাট, ভেল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন বিদ্যালয়, বসতবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বহু বাড়ি, ভেল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লেবরেটরির টিনের ছাদ বহু দূরে গিয়ে পড়েছে৷ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লেবরেটরির টিনের ছাদ উড়ে যাওয়ায় প্ৰায় দশ থেকে বারো লক্ষ টাকাৰ বিজ্ঞান সংক্ৰান্ত সরঞ্জামের ক্ষতি হয়েছে৷ তবে বিহুর জন্য আজ বিদ্যালয় ছুটি থাকায় ছাত্ৰছাত্ৰীদের জীবন রক্ষা পেয়েছে বলে মনে করছেন অনেকে৷

অন্যদিকে বহু জায়গায় গাছগাছালি ভেঙে পড়েছে মানুষের বাড়িঘরে৷ বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে পড়েছে৷ রাস্তায় গাছ ও বিদ্যুৎ পরিবাহী তার ও খুঁটি পড়ে যাওয়ায় বরপেটা-দৌলাশাল, হাজো-গুয়াহাটি রাস্তায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুদিন অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চলের অন্য রাজ্যেও একইভাবে প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকবে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top