News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tribute : অগ্নি নির্বাপন সপ্তাহ-২০২২, শহিদ ফায়ার ফাইটারদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
Image

Tribute : অগ্নি নির্বাপন সপ্তাহ-২০২২, শহিদ ফায়ার ফাইটারদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আগরতলা, ১৪ এপ্রিল (হি. স.) : শহিদ ফায়ার ফাইটারদের আজ আগরতলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাতদিনব্যাপী নানা অনুষ্ঠানে রাজ্যে অগ্নি নির্বাপন সপ্তাহ-২০২২ উদযাপিত হবে।

উল্লেখ্য, ১৯৪৪ সালের ১৪ এপ্রিল তৎকালীন বোম্বাই বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে শহিদ ফায়ার ফাইটারদের স্মরণে প্রতিবছর আমাদের দেশে ১৪-২০ এপ্রিল অগ্নি নির্বাপন সপ্তাহ হিসাবে পালন করা হয়। প্রতিবছর ১৪ এপ্রিল শহিদ ফায়ার ফাইটারদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দেশব্যাপী অগ্নি নির্বাপন সপ্তাহের সূচনা হয়েছে।

আমাদের রাজ্যেও যথাযতভাবে অগ্নি নির্বাপন সপ্তাহ পালন করা হয়। অগ্নি নির্বাপন সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে আজ রাজ্যের সবকয়টি ফায়ার স্টেশনে শহিদ ফায়ার ফাইটারদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আজ অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের হেড কোয়ার্টারে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অতিরিক্ত সচিব তথা অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের অধিকর্তা অনিন্দ্য কুমার ভট্টাচার্য।

অগ্নি নির্বাপন সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে রাজ্যের ৫০টি ফায়ার স্টেশনে অগ্নি সুরক্ষা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে আগামী ১৯ এপ্রিল আমতলি স্কুলমাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল ও অন্যান্য আধিকারিকগণ।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top