News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করল বিজেপি
Image

ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করল বিজেপি

আগরতলা, ১৪ এপ্রিল : সংবিধানের প্রণেতা  তথা কারিগর ডঃ বি আর আম্বেদকর। আজ তাঁর ১৩১তম জন্ম জয়ন্তী। সারাদেশের সাথে রাজ্য বিভিন্নভাবে দিনটি উদযাপন করা হচ্ছে। সরকারিভাবে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এছাড়াও বিজেপির সদর দপ্তরে এদিন যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, এসটি মোর্চার সভাপতি টোটন দাস সহ অন্যান্যরা। 

এদিন মানিক সাহা বলেন, বর্তমান সময়ে সমাজের প্রত্যেকের ডঃ বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। যারা পিছিয়ে আছেন সেই অংশের মানুষকে বাবা সাহেবের জীবনী সম্পর্কে অবগত করা খুবই প্রয়োজন। বিশেষ করে উনি যেভাবে দলিত সম্প্রদায়ের জন্য কাজ করেছেন, তাদের উন্নতিতে জীবন উৎসর্গ করেছেন সে বিষয়ে প্রত্যেককে অবগত করা প্রয়োজন। সেই চিন্তা ধারাকে কেন্দ্র করে তাঁর ১৩১তম জন্ম জয়ন্তীতে সাধারণের মধ্যে তাঁর জীবনী সম্পর্কিত একটি লিফলেট বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে নতুন প্রজন্ম এবং সমাজের প্রত্যেকটি অংশের নাগরিক বাবা সাহেবের জীবনের লড়াই সম্পর্কে অবগত হবেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি উনার দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাবেন বলে জানান মানিক সাহা।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top