News Flash

Image

ত্রিপুরায় মহাবীর জয়ন্তী পালিত

আগরতলা, ১৪ এপ্রিল(হি. স.): সারা দেশের সাথে আগরতলায় অনুষ্ঠিত হয়েছে মহাবীর জন্ম জয়ন্তী। এদিন মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের উদ্যোগে ভগবান মহাবীরের ২৬২১ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

জৈন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি উৎসব মহাবীর জয়ন্তী। মূলত, ভগবান মহাবীরের জন্ম তিথি মহাবীর জয়ন্তী নামে পরিচিত। আজকের দিনটি জৈন ধর্মাবলম্বীর ধর্মপ্রাণ মানুষেরা  সারা বিশ্বে আধ্যাত্মিক উদ্দীপনা এবং উৎসবের চেতনায় পালন করেন। ভক্তদের দাতব্য কাজ, স্তবণ পাঠ, রথে মহাবীরের শোভাযাত্রা এবং জৈন মুনি ও সাধ্বীদের আধ্যাত্মিক বক্তৃতা এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে।

এছাড়াও ভগবান মহাবীরের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা এই সময় ভজন পাঠ করেন। শোভাযাত্রার ঠিক আগে,মহাবীরের মূর্তিকে ‘অভিষেক’ ও করানো হয়ে থাকে। আগরতলায় জৈন ধর্মের মানুষেরা দিনটিকে মহাবীরের বিভিন্ন নীতি কথার মাধ্যমে স্মরণ করেছেন।

এদিন আগরতলা মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের এক কর্মকর্তা বলেন, ভগবান মহাবীরের মূলমন্ত্রই হলো – “নিজে বাঁচো এবং বাঁচতে দাও”। এই নীতি অবলম্বন করে তারা সমাজের জন্য কাজ করে যাবেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top