News Flash

  • Home
  • প্রধান খবর
  • অন্ধ্রপ্রদেশে রাসায়নিক ফ্যাক্টরিতে আগুনে মৃত ৬, শোকস্তব্ধ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
Image

অন্ধ্রপ্রদেশে রাসায়নিক ফ্যাক্টরিতে আগুনে মৃত ৬, শোকস্তব্ধ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

এলুরু, ১৪ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন ৬ জন। অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন আরও ১২ জন, তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার গভীর রাতে এলুরু জেলার আক্কিরেড্ডিগুদেমে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। নাইট্রিক অ্যাসিড, মনোমিথাইল লিকেজের কারণেই আগুন লাগে। আহত অবস্থায় ১২ জনকে বিজয়ওয়াড়ার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলুরু-র পুলিশ সুপার রাহুল দেব শর্মা জানিয়েছেন, নাইট্রিক অ্যাসিড, মনোমিথাইল লিকেজের কারণে বুধবার রাতে এলুরু জেলার আক্কিরেড্ডিগুদেমে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই সময় কারখানার ভিতরে অনেক শ্রমিক ছিলেন, তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে অনেক সময় লেগে যায়, পরে দমকল কর্মীদের সাহায্যে বৃহস্পতিবার ভোররাতে আগুন নিভিয়ে ফেলা হয়।

এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগনমোহন রেড্ডি, শোকস্তব্ধ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্রনও। আগুনে মৃতদের পরিজনকে ২৫ লক্ষ, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা ও সামান্য আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেড্ডি। নিহত পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন রাজ্যপাল।

Releated Posts

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top