News Flash

  • Home
  • বাণিজ্য
  • CNG: দিল্লিতে ফের দাম বাড়ল সিএনজি-র, মহার্ঘ্য উত্তর প্রদেশ ও হরিয়ানাতেও
Image

CNG: দিল্লিতে ফের দাম বাড়ল সিএনজি-র, মহার্ঘ্য উত্তর প্রদেশ ও হরিয়ানাতেও

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর দাম ফের বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল)। কেজি প্রতি ২.৫ টাকা বেড়ে বৃহস্পতিবার দিল্লিতে সিএনজি-র বর্ধিত দাম পৌঁছেছে ৭১.৬১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে ১৪ এপ্রিল, বৃহস্পতিবার থেকেই। বিগত এক মাসের ব্যবধানে এই নিয়ে চতুর্থবার দাম বাড়ানো হয়েছে সিএনজি-র।

দিল্লির পাশাপাশি এদিন সিএনজি-র দাম বেড়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডাতে। হরিয়ানার গুরুগ্রামেও মহার্ঘ্য হয়েছে সিএনজি। উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা ও গ্রেটার নয়ডায় সিএনজি-র দাম বেড়ে হয়েছে ৭৪.১৭ টাকা। গুরুগ্রামে প্রতি কেজি সিএনজি-র দাম বেড়ে পৌঁছেছে ৭৯.৯৪ টাকা। উত্তর প্রদেশের মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতে সিএনজি-র বর্ধিত দাম ৭৮.৮৪ টাকা প্রতি কেজি। কানপুর, হামিরপুর ও ফতেহপুরে ৮৩.৪০ টাকা প্রতি কেজি ও রাজস্থানের আজমের, পালি ও রাজসমন্দে সিএনজি-র দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ৮১.৮৮ টাকা।

Releated Posts

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চলবে: নির্মলা সীতারামন

পুনে, ২৪ এপ্রিল(আইএএনএস): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার জানালেন, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ (ডিসইনভেস্টমেন্ট) প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top