News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : বন দপ্তরের অধীনে থাকা পার্কের বাউন্ডারী ওয়ালের গ্রীল চুরি
Image

Thief : বন দপ্তরের অধীনে থাকা পার্কের বাউন্ডারী ওয়ালের গ্রীল চুরি

শান্তিরবাজার, ১৩ এপ্রিল৷৷ বগাফা বন আধীকারি ও কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জারের খামখেয়ালীপনায় পার্কে চুরি সংগঠিত করছে নিশিকুটম্বের দল৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকোপার্কে মঙ্গলবার রাতে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল৷

  জানা যায় চোরের দল পার্কের  দেওয়ালের গ্রীল ভেঙ্গে নিয়ে যায়৷  এই চুরি কান্ডে নীরর দর্শকের ভূমিকা পালন করছে কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জার ও বগাফা বন আধিকারিক৷  বিগতদিনেও এই পার্কে ক্যাফেটেরিয়াতে চুরি সংগঠিত করেছিলো নিশিকুটম্বের দল৷  বর্তমান মঙ্গলবার রাতেও চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল৷  এলাকাবাসীর অভিযোগ বনদপ্তর সঠিকভাবে নিজ দায়িত্ব পালন না করাতে এই পার্কে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে৷  পর্যটকরা দিনের পর দিন এই পার্ক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে৷  বর্তমানে রেঞ্জার ও বন দপ্তরের আধিকারিকের খামখেয়ালীপনায় চোরের দল নিজ খুশিমতো পার্কের বিভিন্নসামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে৷ 

জানা যায় জেলার বন আধিকারিক সব কিছু জেনেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করেননি৷  নাম রক্ষনার্থে চুরির বিষয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর দিয়ে দায়িত্ব থেকে মুক্তি নিলেন বন দপ্তরের আধিকারকরা৷  চুরির খবর পেয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার কর্তাবাবুরা ঘটনাস্থল পরিদর্শন করে আসেন৷  বনদপ্তরের এইধরনের খামখেয়ালীপনায় জন্য সমগ্র এলাকা জুরে ছিঃ ছিঃ রব উঠেছে৷  এখন দেখার বিষয় চুরি দমনে ও পার্কটির ঐতিহ্য ফিরিয়ে আনতে বনদপ্তর কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করেন কিনা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top