News Flash

  • Home
  • খেলা
  • IPL : পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের
Image

IPL : পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের

মুম্বই, ১৩ এপ্রিল (হি.স.) : বুধবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা।

টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা প্রথমে বোলিং করব। আমরা যে পিচ খেলেছি তার মতোই মনে হচ্ছে, পেসারের জন্য সাহায্য করবে এবং সেটা কাজে লাগাতে হবে। শুধু একটি পরিবর্তন – টাইমাল মিলস ফিরে এসেছেন রমনদীপের জায়গায়।


টসের পর পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল বলেন, আমরা টস নিয়ে ভাবিনি এবং দুটোই করতে প্রস্তুত ছিলাম। আমাদের একাদশে কোনো পরিবর্তন হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স (একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, জয়দেব উনাদকাট, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, টাইমাল মিলস এবং বাসিল থামপি। পাঞ্জাব কিংস (একাদশ): মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, ওডিয়ান স্মিথ, শাহরুখ খান, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব অরোরা এবং আরশদীপ সিং।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top