News Flash

  • Home
  • বিদেশ
  • Lockdown: সাংহাইতে কঠোর লকডাউনে প্রবল খাদ্য সঙ্কট, কাজ হারিয়েছেন অনেকে
Image

Lockdown: সাংহাইতে কঠোর লকডাউনে প্রবল খাদ্য সঙ্কট, কাজ হারিয়েছেন অনেকে

বেজিং, ১৩ এপ্রিল (হি.স.) : চিনে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। তাই সংক্রমণে লাগাম টানতে বাণিজ্য নগর সাংহাইতে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এর জেরে সাংহাইতে প্রবল খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। সাংহাইয়ের অবস্থা এতটা খারাপ, সেখানে সাধারণ মানুষকে একবেলা খেয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। যার ফলে খাবারও সংগ্রহ করতে পারছেন না।

দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকে। অর্থের অভাবে অনেকে খাবার কিনেও খেতে পারছেন না। অন্যদিকে, চিনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাংহাইয়ে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, চিনা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নতুন এই ভেরিয়েন্ট খুব দ্রুত প্রভাব বিস্তার করতে পারে। দেশের প্রবীণ ও যাঁরা টিকা এখনও যাঁরা নেননি, তাঁদের ঝুঁকি বেশি। জানা গিয়েছে, ১ মার্চ থেকে সাংহাইতে ১.৩ লক্ষের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top