News Flash

  • Home
  • বিদেশ
  • Attack : নিউইয়র্কের মেট্রো স্টেশনে বন্দুকবাজের হামলা, গুলিতে জখম একাধিক যাত্রী
Image

Attack : নিউইয়র্কের মেট্রো স্টেশনে বন্দুকবাজের হামলা, গুলিতে জখম একাধিক যাত্রী

নিউইয়র্ক, ১২ এপ্রিল (হি. স.) : নিউইয়র্কের মেট্রো স্টেশনে বন্দুবাজের এলোপাথাড়ি গুলিতে জখম একাধিক যাত্রী। জানা গিয়েছে, ব্রুকলিন শহরের একটি মেট্রো সাবওয়েতে আচমকাই গুলি চলতে থাকে। একইসঙ্গে সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে অগ্নিকাণ্ডেরও খবর মিলেছে। সেখানেই এই গুলি চলার ঘটনা ঘটেছে বলে খবর। একাধিক ব্যক্তির হতাহতের আশঙ্কা।

নিউইয়র্ক পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ এই গুলি চলার ঘটনা ঘটেছে। হামলাকারীর পরিচয় এখনও পাওয়া না গেলেও গ্যাস মাস্ক পরে হামলা চালায় আততায়ী। স্মোক বম্ব ছুড়ে সে পালিয়ে গিয়েছে বলে খবর। মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর। গুরুতর আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জখমের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা নিউ ইয়র্ক জুড়ে। ইতিমধ্যেই স্থানীয় ব্রুকলিন প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া ব্রুকলিনের ২টি রাস্তা ব্যবহার বন্ধ রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, একেবারে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে। 

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top