News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : চুরির অপবাদে এক ব্যক্তিকে প্রচন্ড মারধর, আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন
Image

Thief : চুরির অপবাদে এক ব্যক্তিকে প্রচন্ড মারধর, আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন

নতুনবাজার, ১২ এপ্রিল : নতুন বাজার থানা এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করায় ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম নুরশেদ মিয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, নুরশাদ মিয়া পেশায় শ্রমিক এক বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। ওই বাড়ি থেকে নাকি একটি দা হারানো গিয়েছে। সেই অজুহাতে মিথ্যা অপবাদ দিয়ে এলাকার কিছু যুবক মদমত্ত অবস্থায় তাকে বেধড়ক মারধর করেছে। যুবকদের বেধড়ক মারধরে নুরশেদ মিয়া গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নতুন বাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে নুরশেদ মিয়ার তরফ থেকে নতুনবাজার থানায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার শান্তিকামী মানুষ জন।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top