News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : নিখোঁজের ছয় দিনের মাথায় গভীর জঙ্গল থেকে উদ্ধার ষাটোর্ধ ব্যক্তির পঁচা গলা মৃতদেহ
Image

Dead Body : নিখোঁজের ছয় দিনের মাথায় গভীর জঙ্গল থেকে উদ্ধার ষাটোর্ধ ব্যক্তির পঁচা গলা মৃতদেহ

চুড়াইবাড়ি, ১১ এপ্রিল৷৷ নিখোঁজের ছয় দিনের মাথায় গভীর জঙ্গল থেকে উদ্ধার ষাটোর্ধ ব্যক্তির পঁচা গলা মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম দুলু দেব৷ ঘটনা উত্তর জেলার বাগবাসা আউট পোষ্টের নোয়াগাঙ্গ এডিসি ভিলেজ উজাই থাংনাঙ্গ এলাকার গভীর জঙ্গলে৷

জানা গেছে, সোমবার দুপুর নাগাদ উজাই থাংনাঙ্গ এলাকার গভীর জঙ্গলে এক ব্যক্তির পঁচা গলা মৃতদেহ দেখতে পায় সানীয় জুম চাষীরা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় বাগবাসা আউট পোষ্টে৷ মৃতদেহ সম্পুর্ন পচে গলে যাওয়াতে পুলিশের পক্ষে মৃতদেহ সনাক্ত করতে কষ্টকর হয়ে দাঁড়ায়৷ অবশেষে ধর্মনগর মহকুমা এলাকার নিখোঁজ হওয়া মানুষের সন্ধান চালায় পুলিশ৷ পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে উদ্ধারকৃত মৃতদেহটি ধর্মনগর থানাধীন টঙ্গিবারি গ্রামের নিখোঁজ ব্যক্তি দুলু দেবের৷ অবশেষে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পঁচা গলা মৃত দেহর শরীরের কাপড় দেখে সনাক্ত করেন৷

এদিকে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে৷ মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷সাথে এই ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷

অপরদিকে পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটা নাগাদ নিজ বাড়ি থেকে ধর্মনগর কোপারেটিভ ব্যাংকের উদ্দেশ্যে যান দুলু৷ তারপর আর বাড়ি আসেন নি৷ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও আর তাকে পাওয়া যায়নি৷ সেই মোতাবেক ধর্মনগর থানায় একটি নিখোঁজের মামলাও দায়ের করা হয়৷ অবশেষে নিখোঁজের ছয় দিনের মাথায় গভীর জঙ্গল থেকে রহস্যজনক ভাবে দুলুর পঁচা গলা মৃতদেহ উদ্ধার হয়৷

পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে৷ বাড়ি থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে গভীর জঙ্গলে একটি কলাগাছে বাঁধা পঁচা গলা অবস্থায় তার মৃত দেহ উদ্ধার হয়েছে৷ যা কোন ভাবেই আত্মহত্যা হতে পারে না, এটি একটি পরিকল্পিত হত্যা৷ পরিবারের দাবি, পুলিশ প্রশাসন সঠিক তদন্ত ক্রমে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্ণিত করে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করুক৷

Releated Posts

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top