News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bangladeshi Arrested : ধর্মনগর ট্রাফিক পুলিশের হাতে আটক বাংলাদেশের দুই মহিলা সহ নারী পাচার চক্রের পান্ডা
Image

Bangladeshi Arrested : ধর্মনগর ট্রাফিক পুলিশের হাতে আটক বাংলাদেশের দুই মহিলা সহ নারী পাচার চক্রের পান্ডা

চুড়াইবাড়ি, ১১ এপ্রিল৷৷ গোটা ত্রিপুরা রাজ্যের ভারত বাংলা সীমান্তে বিএসএফ জওয়ানদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে নানা অভিযোগ উত্থাপিত হয়েছিল৷ আর জওয়ানদের এহেন কর্মকান্ডে ত্রিপুরাতে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দিন দিন উর্ধমুখী৷ তাতে করে ত্রিপুরাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও যেমন প্রশ্ণচিহ্ণের মুখে, তেমনি ভাবনায় পড়তে হচ্ছে সীমান্ত এলাকার করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসনকে৷ অনুরূপ সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের প্রান কেন্দ্র থেকে দুই বাংলাদেশী নাগরিক সহ নারী পাচার চক্রের এক চাইকে আটক করে ত্রিপুরা পুলিশ৷

জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ধর্মনগর শহরের রেল স্টেশন সংলগ্ণ রাজবাড়ী ট্রাফিক পয়েন্ট এলাকায় তিন মহিলার গতিবিধি দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সন্দেহ হয়৷ তারপর তাদের আটক করে খবর দেওয়া হয় ধর্মনগর মহিলা থানায়৷ মহিলা থানার পুলিশ সন্দেহভাজন তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে, তাদের মাঝে সাজেদা খাতুন (২৪) এবং কাজুলী আক্তার (২৪) নামের দুই মহিলার বাড়ি বাংলাদেশের ঢাকায়৷ অপরজন চাই উদয়পুরের নার্গিস আক্তার(২৭)৷ বর্তমানে উভয়েই মহিলার থানার হেফাজতে রয়েছে৷ তাদের জোর জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ৷ মঙ্গলবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে৷

এদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এক সাক্ষাৎকারে বলেন, আটককৃত দুই বাংলাদেশী নাগরিক অবৈধভাবে বিলোনিয়া অঞ্চলের ভারত বাংলা সীমান্ত টপকে রাজ্যে প্রবেশ করেছে৷তাদের রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বিলোনিয়ার আমজাদ নগরের নারী পাচারকারী আব্দুল্লাহ সম্পূর্ণভাবে সাহায্য করেছে বলে খবর৷ তারপর বিলোনিয়াতে তিনদিন থাকার পর বাংলাদেশী দুই মহিলা সাজেদা ও কাজুলীকে দুই হাজার টাকার বিনিময়ে আব্দুল্লাহ উদয়পুরের নার্গিস আক্তার নামের ঐ চাইয়ের হাতে তুলে দেয়৷ কথা ছিল তাদেরকে কাজের জন্য গৌহাটি পৌঁছে দিতে৷ সেই মোতাবেক চাই বিলোনিয়া থেকে রবিবার তাদের নিয়ে আসে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে৷ তারপর সেখান থেকে সোজা ধর্মনগর স্টেশনে আসে৷ সেখানে রবিবার রাতে স্টেশন সংলগ্ণ এলাকায় একটি হোটেলে রাত্রি যাপন করে তারা৷

আজ অর্থাৎ সোমবার বাসে করে গৌহাটি পারি দেবার কথাও ছিল তাদের৷ যদিও পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছেন, তারা কাজের সন্ধানে ভারতের মাটিতে এসেছে, আর উভয়েই বিবাহিত৷ সূত্রের খবর আন্তর্জাতিক নারীপাচার চক্রের মাষ্টার মাইন্ড আব্দুল্লাহর সাথে ধৃত চাই নার্গিসের অবৈধ সম্পর্ক রয়েছে৷ এখন দেখার বিষয়, ধৃত চাইকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই আন্তর্জাতিক নারী পাচার চক্রটিকে উৎখাত করতে ত্রিপুরা পুলিশ কি ভূমিকা পালন করে৷ সাথে দুই বাংলাদেশি মহিলা ভারতের মাটিতে কেন প্রবেশ করেছিল তাও খতিয়ে দেখুক পুলিশ৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top