News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকেদাররা
Image

Protest : তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকেদাররা

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল৷৷ ছোট কাজ কিংবা বড় কাজের পারিশ্রমিক যখন না পাওয়া যায় তবে একজন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিত্তশালীরা ধর্না কিংবা পথ অবরোধ করেন৷ তালা ঝুলিয়ে দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷ কাজের টাকা দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে না পাওয়াতে অবশেষে ক্ষুব্ধ ঠিকাদাররা তালা ঝুলিয়ে প্রাপ্ত টাকা আদায়ের দাবি তুলে৷ ঘটনা তেলিয়ামুড়া গামাইবাড়ি স্থিত বিদ্যুৎ দপ্তরে ডিভিশনাল কার্যালয়ে সোমবার দুপুরে৷ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে হুমকি দেন৷

সংবাদে জানা যায়, দীর্ঘ প্রায় ৫ বছর ধরে তেলিয়ামুড়া এলাকার গোটা দশেক বিদ্যুৎ দপ্তর এর কাজে নিয়োজিত ঠিকাদাররা কাজ করে আসছে৷ দীর্ঘ পাঁচ বছর বিদ্যুৎ দপ্তর এর বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ, বিদ্যুৎ সারাইয়ের এর কাজ, নতুন বিদ্যুৎ সংযোগ করে আসছিল৷ দীর্ঘ প্রায় ৫ বছর ধরে ঠিকাদাররা বিভিন্ন শ্রমিক নিয়োগ করে বিদ্যুৎ দপ্তরের কাজগুলি করে থাকলেও পাচ্ছে না দীর্ঘদিন ধরে ঠিকেদারি কাজের টাকা৷ এই নিয়ে বার বার দপ্তরের আধিকারিকদের সাথে ঠিকাদাররা আলাপ-আলোচনা করে আসছিল৷ তারপরও কোনো সুরাহা হয়নি ঠিকাদারি কাজের টাকা পাওয়ার বিষয় নিয়ে৷ ফলে আজ বাধ্য হয়ে তেলিয়ামুড়া গামাইবাড়ি স্থিত বিদ্যুৎ দপ্তর এর ডিভিশনাল কার্যালয়ের সংকটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷ তাদের প্রাপ্য ঠিকাদারি কাজের টাকা যেন বিদ্যুৎ দপ্তর প্রদান করে৷
অবিলম্বে ঠিকেদার দের প্রাপ্য কাজের টাকা যেন পরিশোধ করে দেওয়া হয়৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top