News Flash

  • Home
  • বিদেশ
  • Shahbaz Sharif : রাতে শপথ শাহবাজের, সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট পিটিআইয়ের
Image

Shahbaz Sharif : রাতে শপথ শাহবাজের, সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট পিটিআইয়ের

ইসলামাবাদ, ১১ এপ্রিল (হি.স.) : সোমবার রাতে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শাহবাজ শরিফ। প্রেসিডেন্ট আরিফ আলাইউ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। পাক মিডিয়া সূত্রে খবর, এদিন রাত ৮টায় (ভারতীয় সময় রাত সাড়ে ৮টা) শাহবাজের সঙ্গে শপথ নিতে পারেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। জানা গিয়েছে, নতুন সরকারের স্পিকার হতে চলেছেন নবীদ কামার শাহ, বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ, তথ্য মন্ত্রী শাজিয়া মুরে, প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ, আইন মন্ত্রী আজাম টাডর। শপথ গ্রহণের আগে সংসদে নতুন প্রধানমন্ত্রীর নির্বাচন হবে।তাতে তেহরিক-ই-ইনসাফ অংশ নেবে না বলে জানিয়েছে।

তিনবারের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। শরিফ পরিবারের দ্বিতীয় সদস্য এবার পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। এরপরই পাকিস্তান মুসলিম লীগের (এন) এক নেতা জানিয়ে দেন, ইদের পরই দেশে ফিরতে পারেন নওয়াজ শরিফ। পানামা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি বিদেশে।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top