News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বিলোনিয়ায় অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে বিদ্যাপীঠের জয়ের ধারা অব্যাহত
Image

Cricket : বিলোনিয়ায় অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে বিদ্যাপীঠের জয়ের ধারা অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। অনুর্ধ ১৭ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত বিদ্যাপীঠ দ্বাদশ স্কুলের। সোমবার নর্থ বিলোনিয়া মাঠে বিদ্যাপীঠ স্কুল মুখোমুখি হয় ইস্ট কলাবাড়িয়া স্কুলের। এই ম্যাচে বিদ্যাপীঠ দল ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ইস্ট কলাবাড়িয়া স্কুলকে। প্রথমে ইস্ট কলাবাড়িয়া দল ব্যাট করতে নেমে ৩১ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৫৪ রান। ব্যাট হাতে অম্লান বৈদ্য সর্বাধিক ৪৬ রান করে।

এছাড়া মিঠুন মজুমদার ৩০, পলাশ দাস ১৫ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ৩৪ রানের। বল হাতে বিদ্যা পিঠের পক্ষে নারায়ণ কর ২৭ রানে ৪ টি এবং পুস্পেন বৈদ্য দুটি এবং একটি করে উইকেট দখল করে সাগর নাথ, অর্ঘদীপ পাল এবং সাগর সাহারা। জয়ের জন্য বিদ্যাপীঠ স্কুলের সামনে টার্গেট দাঁড়ায় ১৫৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২১.১ ওভারেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের পক্ষে শুভম সাহা অপরাজিত ৫২ রান করে। ৫৮ বলে ৪ টি চার ও ২টি ছয়ের মার রয়েছে এই স্কোরে। এছাড়া শিব শংকর বৈদ্য ২৮, সাগর সাহা অপরাজিত ৪৩ রান করে। সুবাদে আট উইকেটের ব্যবধানে জয় হাসিল করে নিলো বিদ্যাপীঠ দল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top