News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বিলোনিয়াতে সিনিয়র ক্রিকেট, জয়ী ব্লাডমাউথ ক্লাব
Image

Cricket : বিলোনিয়াতে সিনিয়র ক্রিকেট, জয়ী ব্লাডমাউথ ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। বিলোনিয়াতে চলতি সিনিয়র ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্টে সোমবার ব্লাডমাউথ ক্লাব মুখো মুখি হলো আমজাদ নগর ক্লাবের। ম্যাচে ব্লাডমাউথ ক্লাব ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো আমজাদ নগরকে। প্রথমে ব্যাট করে আমজাদ নগর দল ১০ ওভারে সব কটি উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে মাত্র ৩৯ রান। ব্যাটে কেউই তেমন ভরসা জোগাতে পারেনি। তবে এর মধ্যে বাপ্পা রায় ১১, নারায়ণ কর ৮ রানই করতে সক্ষম হলো। বল হাতে ব্লাড মাউথের পক্ষে কৌশিক ভৌমিক এবং কিষান দত্তরা তিনটি করে উইকেট ভাঙে। এছাড়া দুটি করে উইকেট নেয় বিল্টু ভৌমিক ও প্রতুষরা।

পাল্টা খেলতে নেমে ব্লাড মাউথ ক্লাব মাত্র ৬ ওভারেই এক উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে জয়ন্ত একাই ২৭ রান করে নেয়। সুবাদে জয়ের সফলতা পেয়ে গেল ব্লাডমাউথ ক্লাব।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top