News Flash

  • Home
  • বিদেশ
  • YouTube : ইউটিউবে বন্ধ রাশিয়ার দুমা চ্যানেল, ক্ষোভ রুশ কর্মকর্তাদের
Image

YouTube : ইউটিউবে বন্ধ রাশিয়ার দুমা চ্যানেল, ক্ষোভ রুশ কর্মকর্তাদের

মস্কো, ১০ এপ্রিল (হি. স.) : রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে সম্প্রচারিত দুমা চ্যানেল বন্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যম ইউটিউব। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রুশ কর্মকর্তারা।

ইউটিউব এক বিবৃতিতে দিয়ে জানায়, দুমা চ্যানেল তাদের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করছে। অ্যালফ্যাবেট ইনকের মালিকানাধীন ইউটিউব রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক রোসকোমনাডজোরের চাপের মুখে রয়েছে। কমিউনিকেশন ওয়াচডগ জানিয়েছে, তারা দুমা চ্যানেলে প্রবেশের জন্য অবিলম্বে তা চালু করতে গুগলকে অনুরোধ করেছে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সিদ্ধান্তের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, দেখে মনে হচ্ছে, ইউটিউব তার নিজস্ব হুকুম জারি করেছে। আপনাদের বিষয়বস্তু সংরক্ষণ করুন এবং রুশ প্ল্যাটফর্মগুলোতে দ্রুত স্থানান্তর করুন।

রোসকোমনাডজোর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইটি কোম্পানি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের মাধ্যমে শুরু হওয়া তথ্য যুদ্ধে একটি সুস্পষ্ট রুশ-বিরোধী অবস্থান মেনে চলে। দুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন বলেছেন, ইউটিউবের পদক্ষেপটি ওয়াশিংটনের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের আরেকটি প্রমাণ। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়া ইতোমধ্যে টুইটার ও মেটা প্ল্যাটফর্মের ফ্ল্যাগশিপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top