News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ক্যানসার মুক্ত প্রাক্তন মহিলা ক্রিকেটার –কোচ জয়শ্রী সরকার
Image

Cricket : ক্যানসার মুক্ত প্রাক্তন মহিলা ক্রিকেটার –কোচ জয়শ্রী সরকার

মুম্বই, ১০ এপ্রিল (হি. স.) : ক্যানসার মুক্ত বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা কোচ জয়শ্রী সরকার । ২০২০ সালের নভেম্বর মাসে মারণ রোগ ক্যা নসারে আক্রান্ত হয়েছিলেন সিএবির বর্তমান অবজারভার জয়শ্রী।

জয়শ্রী বলেছেন, ‘‘আমি কোনও কিছুকে ভয় পাইনি। সবাইকে বলেছিলাম একটা ম্যাচ খেলতে যাচ্ছি। এই ম্যাচটা জিতেই ফিরব। ম্যাচ জিতেই ফিরেছি। তবে সবাই আমার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। সিএবি-র কাছে কৃতজ্ঞ। সৌমী (মজুমদার) আমার ছাত্রী (ক্রিকেটার) সব থেকে বেশি আমাকে সাহায্য করেছে।’’ সম্প্রতি জয়শ্রী মাঠে ফিরেছেন। এখন তিনি পালন করছেন সিএবি-র অবজার্ভারের ভূমিকা। দাপিয়ে করছেন কোচিংও।

২০০৭-’০৮ সালে বাংলা মহিলা ক্রিকেট দলে খেলেছিলেন জয়শ্রী। খেলা ছাড়ার পর থেকে কোচ ও অবজার্ভারের ভূমিকা পালন করেন। হঠাৎ আক্রান্ত হন মারণ রোগ ক্যারনসারে। ২০২০ সালের ডিসেম্বরে মুখে অস্ত্রোপচার হওয়ার পর থেকে বেশ কঠিন সময় পার করেছেন তিনি। কেমো থেরাপি, রাইস টিউবে খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিভিন্ন বাধা। তবে সব কাটিয়ে আপাতত তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top