News Flash

  • Home
  • প্রধান খবর
  • Anup Keshari : হিমাচলে ধাক্কা খেল আপ, বিজেপিতে যোগ দিলেন অনুপ কেশরী-সহ ৩ বড় নেতা
Image

Anup Keshari : হিমাচলে ধাক্কা খেল আপ, বিজেপিতে যোগ দিলেন অনুপ কেশরী-সহ ৩ বড় নেতা

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। শনিবার আম আদমি পার্টির সঙ্গে সমস্ত ধরনের সম্পকের ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন হিমাচল প্রদেশের ৩ জন বড় নেতা। গেরুয়া শিবিরে শামিল হয়েছেন হিমাচল প্রদেশে আম আদমি পার্টির সভাপতি অনুপ কেশরী, সংগঠনের সাধারণ সম্পাদক সতীশ ঠাকুর এবং উনার সভাপতি ইকবাল সিং। শনিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে এই ৩ বড় নেতাকে বিজেপিতে শামিল করিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। জে পি নাড্ডা সকলকে দলে স্বাগত জানিয়েছেন।

বিজেপিতে যোগ দেওয়ার পরই আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছেন অনুপ কেশরী। তিনি বলেছেন, “আমরা বিগত ৮ বছর ধরে আপ-এর জন্য আমরা পরিশ্রম করেছিলাম, কিন্তু আমাদের উপেক্ষা করা হয়েছে। হিমাচল প্রদেশের জনগণের প্রতিও অবজ্ঞা করা হয়েছে। মান্ডিতে একটি সমাবেশ চলাকালীন, দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্যের কোনও নেতাকে স্থান দেওয়া হয়নি।”

অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল নিজের দলের কর্মীদের দিকে নজর দেন না। যারা ৮ বছর ধরে দলের জন্য ঘাম ঝরিয়েছেন, তাঁরা রথে দাঁড়ানোর সুযোগও পাননি। এই আপ নেতারা নিজেদের আত্মসম্মান ও হিমাচলের আত্মসম্মানের জন্য বিজেপিতে যোগ দিয়েছেন।”

Releated Posts

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top