News Flash

  • Home
  • দিনের খবর
  • Yogi Adityanath : উত্তরপ্রদেশের সংশোধনাগারে বাজবে গায়ত্রী মন্ত্র, অভিনব উদ্যোগ যোগী আদিত্যনাথের
Image

Yogi Adityanath : উত্তরপ্রদেশের সংশোধনাগারে বাজবে গায়ত্রী মন্ত্র, অভিনব উদ্যোগ যোগী আদিত্যনাথের

লখনউ, ৮ এপ্রিল (হি. স.) : বন্দিদের মানসিক শান্তি বজায় রাখতে এবার থেকে উত্তরপ্রদেশের সংশোধনাগারে বাজবে গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র । এমন সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

রাজ্যের প্রত্যেকটি জেলেই এই দুই মন্ত্র চালাতে হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের জেলমন্ত্রী ধরমবীর প্রজাপতি শুক্রবার জেল প্রশাসনের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রতিদিন সকালে প্রার্থনার পরে বন্দিদের শোনানো হবে এই দু’ টি মন্ত্র। জেলে থাকা বন্দিদের আত্মিক সুস্থতাতেও সহায়তা করবে এই দুই মন্ত্র। জেলের মধ্যে পরিবেশ শান্ত থাকবে, তাছাড়াও বন্দিদের দুশ্চিন্তা দূর হবে এই দুই মন্ত্রের মাধ্যমে। এছাড়াও জেলের মধ্যে প্লাস্টিকের বোতল ব্যবহার করায় নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে। বন্দিদের সঙ্গে তাদের আত্মীয়দের দেখা করার ব্যবস্থা ভারচুয়ালি করতে হবে বলেও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে। ভবিষ্যতে মন্ত্র শোনানো ছাড়াও নানা আধ্যাত্মিক ক্রিয়াকর্মের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ধরমবীর।

Releated Posts

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top