News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Minister : অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহনের নির্দেশে সকলের মন্ত্রিসভা থেকে ইস্তফা
Image

Chief Minister : অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহনের নির্দেশে সকলের মন্ত্রিসভা থেকে ইস্তফা

অমরাবতী, ৭ এপ্রিল (হি.স.) : অন্ধ্রপ্রদেশে একসঙ্গে ইস্তফা দিলেন মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী। এককথায় সরে দাঁড়াল রাজ্যের গোটা মন্ত্রিসভাই। বৃহস্পতিবার দুপুরবেলা মন্ত্রিসভার একটি বৈঠকের পরই তাঁরা সকলে ইস্তফা দেন। জানা গিয়েছে, মন্ত্রিসভায় সম্পূর্ণ রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন। আর তাই তিনি এদিন মন্ত্রিসভা ভেঙে দেন। সেই কারণেই পদত্যাগ করলেন মন্ত্রীরা। গত ৩৪ মাস তাঁরা ক্ষমতাসীন ছিলেন।


জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হবে তফসিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির প্রতিনিধি ও মহিলাদের। আগামী ১১ এপ্রিল শপথ নিতে পারে নয়া মন্ত্রিসভা। তার আগে ১০ এপ্রিল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। জানা গিয়েছে, যাঁরা ইস্তফা দিলেন তাঁদের জেলার দায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশে নতুন ১৩টি জেলা গঠিত হয়েছে। এরপরই এই পদক্ষেপ জগন মোহনের।সূত্র অনুসারে, এদিনের বৈঠকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী জগন্মোহন। তাঁকে বলতে শোনা যায়, ”গত আড়াই বছরেরও বেশি সময় ধরে আপনারা আপনাদের সেরাটা দিয়েছেন। সিনিয়র মন্ত্রীদের থেকে আমার অভিজ্ঞতা ও দক্ষতাই চেয়েছিলাম। ” জানা গিয়েছে, গতকাল বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করেন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে। সেখানেই তিনি মন্ত্রিসভা ভেঙে দেওয়ার বিষয়ে তাঁকে জানান। শুক্রবার ফের তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। সেখানেই তিনি ১১ এপ্রিল শপথ নিতে চলা মন্ত্রীদের তালিকা তিনি রাজ্যপালের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top