News Flash

  • Home
  • দিনের খবর
  • Maoists : বনধ না মানলে মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়ে হুঁশিয়ারি পোস্টার মাওবাদীদের
Image

Maoists : বনধ না মানলে মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়ে হুঁশিয়ারি পোস্টার মাওবাদীদের

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.) : আগামী শুক্রবার ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদীরা পোস্টার দিয়েছিল ঝাড়গ্রামের বিনপুরে। এবার সেই বনধ না মানলে মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়ে হুঁশিয়ারি পোস্টার মাওবাদীদের। বুধবার বাঁকুড়ার রাইপুর থানার খয়েরবনি ও ফুলকুসমা এলাকায় মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা। পরে পুলিস এসে সেগুলি ছিঁড়ে ফেলে।

মাওবাদীদের নামাঙ্কিত সাদা কাগজে লাল কালিতে লেখা, রাজ্য সরকারের ক্রিমিন্যালদের স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়ার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল বাংলা জুড়ে বনধ পালন করার আবেদন জানানো হয়েছে। ওই পোস্টারে বনধ না মানলে মৃত্যুদণ্ডের ফতোয়া দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মাওবাদী শীর্ষ নেতা কিষানদা ওরফে প্রশান্ত বসু গ্রেফতার হওয়ার প্রতিবাদে মাওবাদীরা বনধ ডেকেছিল। সেই বনধে ভালো সাড়া পড়েছিল বাঁকুড়া-সহ জঙ্গলমহলের জেলাগুলিতে। তার তিন মাস পরে ফের মাওবাদীরা ৮ এপ্রিল বনধের ডাক দিয়েছে। পুলিস সুপারের দাবি, পোস্টারগুলি মাওবাদী পোস্টার নয়। এই পোস্টারের সঙ্গে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top