News Flash

  • Home
  • দিনের খবর
  • CNG: দিল্লি-সহ দেশের প্রায় সর্বত্রই ফের মহার্ঘ্য সিএনজি, মূল্যবৃদ্ধিতে বাড়ছে দুঃশ্চিন্তা
Image

CNG: দিল্লি-সহ দেশের প্রায় সর্বত্রই ফের মহার্ঘ্য সিএনজি, মূল্যবৃদ্ধিতে বাড়ছে দুঃশ্চিন্তা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর দাম ফের বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল)। কেজি প্রতি ২.৫ টাকা বেড়ে বুধবার দিল্লিতে সিএনজি-র বর্ধিত দাম পৌঁছেছে ৬৬.৬১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে ৬ এপ্রিল, বুধবার থেকেই। এর আগে গত রবিবার ও সোমবার পরপর দু’দিন দিল্লিতে দাম বাড়ানো হয়েছিল সিএনজি-র।

দিল্লির পাশাপাশি এদিন সিএনজি-র দাম বেড়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডাতে। হরিয়ানার গুরুগ্রামেও মহার্ঘ্য হয়েছে সিএনজি। উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা ও গ্রেটার নয়ডায় সিএনজি-র দাম বেড়ে হয়েছে ৬৯.১৮ টাকা। গুরুগ্রামে প্রতি কেজি সিএনজি-র দাম বেড়ে পৌঁছেছে ৭৪.৯৪ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্যেই সিএনজি-র দাম বৃদ্ধি চিন্তা আরও বাড়াচ্ছে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top