News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : আন্তর্জাতিক জঙ্গী যোগ, ত্রিপুরায় ধৃত তিন জেল হেফাজতে
Image

Arrested : আন্তর্জাতিক জঙ্গী যোগ, ত্রিপুরায় ধৃত তিন জেল হেফাজতে

আগরতলা, ৪ এপ্রিল (হি. স) : আন্তর্জাতিক জঙ্গী যোগের দায়ে ত্রিপুরায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি থেকে আসা এসআইবি-র তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুলিশ রিমান্ড চেয়েছে। কিন্ত, আদালত তাঁদের ৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়ে পুলিশের কাছে মামলার কেইস ডায়েরি তলব করেছে।

সম্প্রতি মধ্য প্রদেশে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র দুই সক্রিয় সদস্য জাহিরউদ্দিন ও আকিল আহমেদ-কে গ্রেফতার করেছিল পুলিশ। গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করেই তাঁদের জালে তোলা সম্ভব হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ত্রিপুরায় তিন জেএমবি সদস্যের বিষয়ে জানতে পারে এসআইবি। ওই সূত্রের ভিত্তিতে সিপাহীজলা জেলায় যাত্রাপুর থানাধীন এলাকা থেকে ইমরান হুসেন(২৪), হামিদ আলী(৩৪) এবং আবুল কাসেম(৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ।

তাঁদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১২০বি/১২১/১২১এ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে ১৩/১৮/৩৮/৩৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ পুলিশ তাঁদের সোনামুড়া এসডিজেএম আদালতে সোপর্দ করেছে এবং রিমান্ডের আবেদন জানিয়েছিল। কিন্ত, আদালত তাঁদের আগামী ৭ এপ্রিল পর্যন্ত জেলা হেফাজতে পাঠিয়েছে এবং পুলিশের কাছে কেইস ডায়েরি তলব করেছে। পরবর্তী শুনানিতে ওই তিনজনের পুলিশ রিমান্ডের বিষয়ে রায় দেবে আদালত। তাছাড়া, দিল্লির কেন্দ্রীয় টিম তাঁদের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলেও জানা গিয়েছে।

Releated Posts

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top