News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath: আশিষের অপরাধকে ‘গুরুতর’ বলল যোগী সরকার, পালাবে না বলেও আশ্বাস শীর্ষ আদালতকে
Image

Yogi Adityanath: আশিষের অপরাধকে ‘গুরুতর’ বলল যোগী সরকার, পালাবে না বলেও আশ্বাস শীর্ষ আদালতকে

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি. স.) : জামিন পেলেও দেশ ছেড়ে পালাবেন না কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। সোমবার সুপ্রিম কোর্টে এমনই জানাল উত্তরপ্রদেশ সরকার। অভিযোগ, আশিস লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতের ওপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন। গত ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই প্রসঙ্গেই যোগী সরকার বলে, জেলের বাইরে থাকলেও আশিস দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবেন না।

উত্তরপ্রদেশ সরকার স্বীকার করে, মন্ত্রীপুত্রের বিরুদ্ধে গুরুতর আভিযোগ আছে। কিন্তু একইসঙ্গে যোগী সরকার জানায়, মামলার প্রমাণপত্র যাতে বিকৃত না করা যায়, সেজন্য সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের কৌঁসুলি মহেশ জেঠমালানি বলেন, “আশিস এর আগে কোনও অপরাধ করেননি। যদি তিনি দাগী অপরাধী হতেন, তাহলে তাঁকে জামিন দেওয়া হত না।” কৃষক হত্যার মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্ট সিটের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আদালতের নিয়োগ করা কমিটি সোমবার রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে, আশিস মিশ্রের জামিন বাতিল করার জন্য দু’বার উত্তরপ্রদেশ সরকারকে পরামর্শ দিয়েছিল বিশেষ তদন্তকারী দল।বর্তমানে সুপ্রিম কোর্ট আশীষ মিশ্রের জামিন বাতিলের রায়দান স্থগিত রেখেছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে। তাতে, ২০২১ সালের ৩ অক্টোবর ঘটনার দিন কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্র ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top