News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sai Baba Mandir : প্রয়াত হয়েছেন বিলোনীয়ার সাঁই বাবা মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ মজুমদার
Image

Sai Baba Mandir : প্রয়াত হয়েছেন বিলোনীয়ার সাঁই বাবা মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ মজুমদার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ এপ্রিল৷৷ প্রয়াত হয়েছেন সাঁই বাবা মন্দির প্রতিষ্ঠাতা জগদীশ মজুমদার৷ রবিবার সকাল প্রায় ৪ টা ১৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭২ বৎসর৷ রেখে গেছেন দুই পুত্র সন্তান পুত্রবধূ নাতি-নাতনি৷ ২০১৭ সালে বিলোনিয়া মহকুমাদিন মাইছড়া, কলাবাড়িয়া স্থিত এলাকায় প্রায় তিন কানি জায়গার উপর তিনি সাঁই বাবার মন্দির গড়ে তোলেন৷ আস্তে আস্তে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন ঐক্যবদ্ধ হয়ে৷

মন্দির প্রতিষ্ঠাতা জগদিশ মজুমদারের উপর এলাকাবাসীদের ভালোবাসা সৃষ্টি হয়৷ অনেক নিষ্ঠা এবং সৎ ব্যক্তিত্ব ছিলেন শ্রদ্ধেয় জগদিশ মজুমদার৷ তিনি সাঁই বাবার মন্দির করার সাথে সাথে স্থানীয় এলাকাবাসীদের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছিলেন৷ বলা যায় এলাকার অভিভাবক হিসেবে তিনি চিহ্ণিত হন তিনি৷ কিন্তু এই সময়ে উনার চলে যাওয়াটা কেউই মন থেকে মেনে নিতে পারছেন না৷ কারণ এলাকাবাসীরা হারিয়েছেন একজন সৎ ব্যক্তিত্ব অভিভাবক কে৷ বলা যায় আস্তে আস্তে গোটা ত্রিপুরা রাজ্য থেকেই বিভিন্ন মহাকুমা বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ বাবার ভক্তরা মন্দিরে আসা শুরু করেন৷ যে জায়গা কে আগে কেউ চিনত না এখন সেটা একটাই নামে চিহ্ণিত হয়েছে একটি দর্শনীয় স্থান সাঁই বাবা মন্দির৷ রবিবার সাত সকালে উনার প্রয়ানের খবর শুনে ছুটে আসেন এলাকায় বিপুলসংখ্যক এলাকাবাসী, জড়ো হতে থাকেন মন্দির প্রাঙ্গণে উনাকে শেষবারের মতো দেখার জন্য৷ উনার মৃত্যুতে গোটা দক্ষিণ জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top