News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Awareness Camp : মোহনপুরের তারাপুর সুকলে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত
Image

Awareness Camp : মোহনপুরের তারাপুর সুকলে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ পশ্চিম ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের তরফে রবিবার মোহনপুরের তারাপুর সুকলে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরের এসডিএম সুভাষ দত্ত ভিডিও নারায়ন চন্দ্র মজুমদার প্রমুখ৷

আইনি সচেতনতা শিবির এ আমার তহশীল কর্মসূচির অংশ হিসেবে নাগরিকদের মধ্যে পিআরটিসি ,ওবিসি ,এসসি সার্টিফিকেট এবং মাটি পরীক্ষার সার্টিফিকেট প্রদান করা হয়৷ আইনসভা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এই শিবিরে মোহনপুর এলাকার ব্যাপক অংশের মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়৷

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিবৃন্দ বলেন জনগণের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি ব্লগ এলাকায় এ ধরনের আইনি সচেতনতা শিবির ও প্রশাসনিক শিবির সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আইনসভা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top