News Flash

Image

রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধ

আগরতলা, ২ এপ্রিল : রাজধানী আগরতলা শহর সংলগ্ন চানমারি এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বৃদ্ধের নাম দেবেন্দ্র মালাকার। 


স্থানীয় লোকজন রাস্তার পাশে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ঐ ব্যাক্তি জীবি হাসপাতালে চিকিৎসাধীন। 


ঘটনার খবর পেয়ে তার ছেলে হাসপাতালে ছুটে আসে। তিনি জানান, তার বাবা শনিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না। তবে বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি পথদুর্ঘটনা কিনা তা নিয়েও দ্বিধাদন্দ্ব দেখা দিয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top