সিওল, ২ এপ্রিল (হি.স.): দক্ষিণ কোরিয়ায় আগের দিনের তুলনায় কোভিড-সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে, তবে দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা ২.৫০-লক্ষের ঊর্ধ্বেই। বিগত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ০৯৭ জন। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ায় কোভিড সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে।
শুক্রবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ৩৩৯ জন কোভিড-সংক্রমিত রোগী। সুস্থ কতজন হয়েছেন, মোট আরোগ্যের হার কত সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ২ লক্ষ ৬৪ হাজার ০৯৭ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,৬৩৯,৯১৫ জন এবং মৃত্যু হয়েছে ১৬,৯২৯ জনের।

